More

    পথসভায় সংসদ সদস্যকে জুতাপেটার চেষ্টা, যুবক আটক

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ নোয়াখালী-২ আসনের (সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলার একাংশ) নির্বাচনী পথসভায় আওয়ামী লীগের সংসদ সদস্য মোরশেদ আলমকে জুতাপেটা করতে যাওয়ার চেষ্টা করে এক যুবক। এই ঘটনায় ওই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে সেনবাগ উপজেলার কেশার ইউনিয়নের বালুর মাঠে নৌকার পথসভায় এ ঘটনা ঘটে।

    আটক যুবকের নাম মো. আলা উদ্দিন আলো (৩০)। ঘটনার পর তিনি পালিয়ে গেলেও পরবর্তীতে তাকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ। সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

    এমপিকে জুতা পেটার চেষ্টার ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ঘটনার ২০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

    ভিডিওতে দেখা যায় এমপি মোরশেদ আলম পথসভায় বক্তব্য দিতে দাঁড়ালে আলা উদ্দিন আলো জুতা নিয়ে তেড়ে এসে তাকে আঘাত করার চেষ্টা করেন। সভার সঞ্চালক তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন। উপস্থিত লোকজন আলা উদ্দিনকে ধরে পিটুনি দেন। এর মধ্যেই সেখান থেকে পালিয়ে যান তিনি।

    মোরশেদ আলমের অভিযোগ পেয়ে সেনবাগ থানার পুলিশ অভিযান চালিয়ে আলা উদ্দিনকে তার গ্রামের বাড়ি কেশার পাড় থেকে আটক করে।

    সেনবাগ থানার এসআই সঞ্জয় সাংবাদিকদের বলেন, সংসদ সদস্য নিজেই বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

    তিনি বলেন, ‘এমপির অনুসারীরা তার পারিবারিক বিষয়ে অযাচিত হস্তক্ষেপ করার কারণে ক্ষুব্ধ ছিলেন তিনি, জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা আলা উদ্দিন স্বীকার করেছেন, এই ক্ষোভ থেকেই ঘটনাটি ঘটিয়েছেন।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    SwedenCasino com: Sveriges ultimat online casino handledning!

    ContentVilken licens befinner si lämpligt före nätcasinon?Läs recensioner om casino inte me svensk person koncessio gällande Flashbackop åt 3000...