More

    অসহযোগ আন্দোলন সফল করতে রিজভীর লিফলেট বিতরণ

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বিএনপির ডাকা ‘অসহযোগ আন্দোলন’ সফল এবং ৭ জানুয়ারি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে রাজধানীতে লিফলেট বিতরণ করেছেন দলটি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার সকালে নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শান্তিনগর মোড় ও কাচাঁবাজার এলাকায় লিফলেট বিতরণ করেন তিনি।

    এ সময় রুহুল কবির রিজভী বলেন, দেশের জনগণ নির্বাচন বর্জন করেছে। সাধারণ মানুষ তাদের ডাকে সাড়া না দেওয়ায় জোর করে মিছিলে যেতে বাধ্য করা হচ্ছে। এলাকা ছাড়া করার ভয় দেখানো হচ্ছে।

    বিএনপির ডাকা অসহযোগ আন্দোলন সফলের আহবান জানিয়ে তিনি বলেন, দেশে কোনো নির্বাচন নেই। জনগণের ভোটাধিকার নেই। কথা বলার স্বাধীনতা নেই। সেজন্যই জনগণ এ ভোট প্রত্যাখ্যান করেছে।

    এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, সহ-সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, প্যাব সাংগঠনিক সম্পাদক মহসিন হোসেন,

    ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম সিকদার রানা, ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, দপ্তর সম্পাদক হাসান, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ছানাউল্লাহ, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. মো. ফজলুল হক, নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম তাজ, জিয়া হলের যুগ্ম সম্পাদক বাবু, কেন্দ্রীয় ছাত্রদল নেতা ডা. মুশফিক, আশরাফুল আসাদ, বরগুনা জেলা ছাত্রদলের সম্পাদক হৃদয় প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Get coins on the internet and make use of them in your phone to have an in-the-go experience!

    The brand new technical stores or access is needed to perform associate users to transmit advertisements, or to track...