More

    রাজনৈতিক দুর্নীতি দুর্বৃত্তায়নের অবসান ঘটাতে উন্নয়ন অব‍্যহত রাখতে নৌকায় ভোট দিন: রাশেদ খান মেনন 

    অবশ্যই পরুন

    উজিরপুর প্রতিনিধি  : দুর্নীতি দুর্বৃত্তায়নের রাজনীতির অবসান ঘটাতে কেবল রাজনৈতিক ক্ষেত্রে নয়, সামাজিক ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

    বাজার সিন্ডিকেট  জিনিসপত্রের দাম বাড়িয়ে যে উচ্চ মুনাফা  লুটছে তা কঠোর হস্তে দমন করাই হবে আগামী দিনের কাজ। মানুষ ভোটের মাধ্যমে তারই প্রকাশ ঘটাবে।  আসুন  আগামী ৭ জানুয়ারি নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ করে নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকা মার্কাকে বিজয়ী করুন।

    ওটরা ইউনিয়ন  আওয়ামীলীগ ও ১৪ দলের সমন্বয়ে আয়জিত উঠান বৈঠকে এসব কথা বলেন উজিরপুর বানড়ীপারা সংসদীয়  আসনে নৌকা মার্কার মনোনীত প্রার্থী কেন্দ্রীয়  ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন।

    ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টায় উজিরপুরের ওটরা ইউনিয়নের আহমেদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামিলীগ আয়োজিত ওটরা ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ওয়ালিউর রহমানের

    সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন কেন্দ্রীয়  আওয়ামীলীগ নেতা আনিসুর রহমান  উজিরপুর উপজেলা আওয়ামিলীগ সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী,

    উপজেলা চেয়ারম্যান ও সিনিয়র সহসভাপতি আঃ মজিদ শিকদার বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সহসভাপতি হাফিজুর রহমান ইকবাল, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য সবুজ মোল্লা,

    ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটির সদস্য জহুরুল ইসলাম টুটুল, ওটরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা,

    ওটরা ইউনিয়নের চেয়ারম্যান আঃ খালেক রাড়ী সাবেক চেয়ারম্যান অধ‍্যক্ষ শাহাদাত হোসেন, ছাত্রলীগ নেতা আনিচুর রহমান নয়ন উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা শ্রমিকলীগ সভাপতি রফিকুল  ইসলাম সিপন,

    ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার রন্টু, সিমা রানী শীল,সহ স্হানীয় ১৪ দলের নেতৃবৃন্দ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Guida al Dosaggio del Nandrolone Decanoate 30

    Il Nandrolone Decanoate è un composto anabolizzante molto utilizzato nel mondo del bodybuilding e degli sport da forza. Questo...