More

    বরিশালে অস্ত্র তৈরির সময় যুবক আটক

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরিশালের হিজলা উপজেলার গৌরবদী থেকে অস্ত্র তৈরির সময় আজিজ সরদার নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

    রোববার (৩১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে স্থানীয় একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় দুটি দেশীয় ধারাল অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করে পুলিশ। হিজলা থানার ওসি জুবাইর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

    হিজলা গৌরবদীর সংরক্ষিত ওয়ার্ড মেম্বার লাবনী আক্তার বলেন, এলাকাবাসী অস্ত্রের কারিগর আজিজ সরদারকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে আমিও সেখানে যাই। প্রতিদিন ৫০০ টাকা মজুরিতে দেড় থেকে ২০০ অস্ত্র তৈরি করে সে। আমরা খুব আতঙ্কে আছি। স্থানীয় কবীর সিকদার বলেন, আজিজ আমাদের সামনে স্বীকার করেছেন মজুরির বিনিময়ে অস্ত্র তৈরি করতেন।

    হিজলা থানার ওসি জুবাইর আহমেদ বলেন, আটক যুবকের কোনো দলীয় পরিচয় নেই। তবে তিনি স্বীকার করেছেন টাকার বিনিময়ে দেশীয় অস্ত্র তৈরি করে বিভিন্ন এলাকায় সরবরাহ করত সে। আমরা তদন্ত করে দেখছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Individual harbors Progressive clean ports Legitimate genuine-currency ports Alive traders Blackjack

    In any event, the goal of the overall game is always to wager gold coins and winnings coins- whether...