More

    এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ  জানুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করা হবে মঙ্গলবার (২ জানুয়ারি)।

    এদিন বিকেল ৩টায় নতুন দাম ঘোষণা করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কারওয়ান বাজারে কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নতুন দাম ঘোষণা করা হবে।

    ১ জানুয়ারি বিইআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি ২০২৪ মাসের সৌদি সিপি অনুযায়ী জানুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘোষণা করা হবে।

    এর আগে গত ৩ ডিসেম্বর এলপিজির দাম বাড়ানোর ঘোষণা দেয় বিইআরসি। নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ২৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৪০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Report on better local casino incentives about 2015

    The champ was provided having a beneficial $eight,one hundred thousand traveling coupon to use to their Mexican travel nevertheless...