More

    দ্বাদশ জাতীয় সংসদ কোনো গুরুত্ব বহন করবে না: মঈন খান

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ব‌লে‌ছেন, যেদিন মনোনয়ন দাখিল করা হয়েছে সেই দিনই তো নির্বাচন হয়ে গেছে। তাই বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ কোন গুরুত্ব বহন করবে না।

    বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে এক সং‌ক্ষিপ্ত সমা‌বে‌শে তি‌নি এসব কথা ব‌লেন। সমা‌বেশ শে‌ষে তোপখানা রোডসহ আপাশের এলাকায় লিফলেট বিতরণ ক‌রা হয়।

    ড. আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচন বর্জন করেছে কারণ এদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয় না। জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন হয় না।

    তি‌নি ব‌লেন, আওয়ামী লী‌গের উদ্দেশ্য কিভাবে দিনের ভোট রাতে করবে অথবা ভুয়া সাজানো একটি নির্বাচন করবে এবং সেই নির্বাচনের মাধ্যমে ভুয়া একটি ফলাফল তৈরি করে তাদের ইচ্ছামতো একটি সরকার গঠন করবে। একদলীয় বাকশাল সরকার গঠন করবে সেই উদ্দেশ্যেই তারা এই নির্বাচনের নামে একটা নাটক তৈরি করছে। ইতোমধ্যেই প্রত্যেকটা দেশ বলে দিয়েছে বাংলাদেশের যে নির্বাচন হচ্ছে এটা কোনো নির্বাচন নয়।

    মঈন খান ব‌লেন, প্রহসনের নির্বাচনের মাধ্যমে এই সরকার তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়। তারা ক্ষমতার মাধ্যমে মেগা দুর্নীতি করে অবৈধ সংসদ গঠন করবে। বিগত ১৫ বছরে এই সরকার ঋণের পরিমাণ ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করেছে। এই দায় দায়িত্ব চাপিয়ে দিয়েছে বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ট্যাক্সের ওপরে।

    তি‌নি ব‌লেন, আমরা বিগত এক বছর যাবত প্রতিবাদ করেছি। শুধু একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এ দেশের পরিবর্তন আনার জন্য। আমরা সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা চাই গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এ দেশের পরিবর্তন আনতে। এই সরকার দেশের সাধারণ মানুষের মৌলিক অধিকার ক্ষুন্ন করেছে। এখন এই সরকারের স্লোগান হলো আমার ভোট আমি দেবো দিনের ভোট রাতে দিব।

    বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান ইব্রাহিমের নেতৃত্বে আয়োজিত এ সমা‌বে‌শে আরও উপস্থিত ছিলেন বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিপু, জামাল উদ্দিন খান মিলন, জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সভাপতি আবুল বাশার আকন, যুগ্ম সম্পাদক ফেরদাউস পাটোয়ারী প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    I encourage seeking fast profits, in order to discover their earnings quicker

    Town 76 of your Utah Illegal Password explains one to tackle mode �risking things utilized for a return or...