More

    দেশে জনগণের কথা বলার স্বাধীনতা নেই: রিজভী

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকার জোর করে একতরফা নির্বাচন করছে। দেশে কোনো নির্বাচন নেই, এখানে ভোটাধিকার নেই, জনগণের কথা বলার স্বাধীনতা নেই। এটি জনগণের সঙ্গে প্রতারণা মাত্র। আপনারা এসবের বিরুদ্ধে সবাই একসঙ্গে রুখে দাঁড়ান।’

    নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে আজ বুধবার সকালে রাজধানীর মতিঝিল এজিবি কলোনি এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে তিনি এ সব কথা বলেন।

    রুহুল কবির রিজভী বলেন, ‘অবৈধ সরকার আরও টাকা লুট করতে, বিদেশে টাকা পাচার করতে একতরফা নির্বাচন করতে চায়। আপনারা দেখছেন একজন এমপি দেশে থেকে টাকা লুট করে ইংল্যান্ডে কীভাবে টাকা পাচার করেছে, তারা এ রকম পাচার করতে চায়। ব্যাংক ডাকাতি করে, জনগণের টাকা লুট করে সেই টাকা পাচার করে তারা সুখে থাকতে চায়। দেশ জাহান্নামে যাক, জনগণ জাহান্নামে যাক তাতে তাদের কিছু যায় আসে না।’

    এ সময় উপস্থিতদের মধ্যে আরও ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্যসচিব আব্দুর রহিম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি শোয়ায়েব খন্দকার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য নাদিয়া পাঠান পাপন,

    ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য নাদিয়া পাঠান পাপন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি ওমর ফারুক কাওসার,

    রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নীলু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি ওমর ফারুক কাওসার, যুগ্ম সম্পাদক শওকত আরা উর্মি, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, ঢাবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারি প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    In verbindung stehen ein Perso, Rechnungen von Versorgungsunternehmen & Kontoauszuge

    Parece konnte beilaufig bequemer coeur, da Sie keinesfalls zusatzliche Programm downloaden mussen. Als nachstes folgt die eine gro?e Bevorzugung...