More

    ভোট বর্জনের আহ্বান ইসলামী আন্দোলনের

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ ছাড়া দলটির পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে সংবিধান অনুযায়ী বিদ্যমান জাতীয় সংসদ ভেঙে, নির্বাচন বন্ধ করে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সরকার গঠনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

    আজ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে পুনরায় তফসিল ঘোষণার দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। এতে বর্তমান দলটির পক্ষ থেকে পাঁচটি দাবি তুলে ধরা হয়।

    দাবিগুলো হচ্ছে ৭ জানুয়ারি নির্বাচন বন্ধ করতে হবে,রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সরকার গঠন করতে হবে, বর্তমান জাতীয় সংসদ ভেঙে দিতে হবে, নির্বাচন কমিশন ভেঙে জাতীয় সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের তফসিল পুনরায় ঘোষণা করতে হবে এবং বিরোধী দলের কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি দিতে হবে।

    দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হয় না, এমনকি পাতানো নির্বাচনও না উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, এই নির্বাচন পাতানো। এখানে নৌকা, ঈগল, ট্রাক ইত্যাদি যা আছে সবাই আওয়ামী লীগের। এমনকি লাঙ্গল, সোনালী আঁশ, নোঙরও তাদের আশীর্বাদপুষ্ট। তারপরও এই নির্বাচনে নৌকায় ভোট না দিলে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বহু জায়গায়। নৌকায় ভোট না দিলে ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই, মর্মে ভোটারদের হুঁশিয়ারি দেওয়ার ঘটনা ঘটছে অহরহ।

    দলটির পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ন্যূনতম দেশপ্রেম থাকলে দ্রুত পদত্যাগ করুন। প্রহসনের নির্বাচন বন্ধ করে কারাবন্দী রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তি দিন। জনগণের ভোটাধিকার, রাজনৈতিক, সাংবিধানিক ও মৌলিক অধিকার ফিরিয়ে দিয়ে দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন।

    নির্বাচনের পরে দলের পরবর্তী রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Per prelevare, e opportuno aver avvallato l’account e aver effettuato certain base minuscolo di 10�

    L'operatore fornisce informazioni dettagliate sui limiti minimi e massimi di tenuta, sia che tipo di sulle eventuali commissioni applicabili....