More

    শুক্র ও শনিবার ব্যাংক খোলা

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ নির্বাচনী ব্যয় পরিশোধ করতে শুক্রবার (৫ জানুয়ারি) এবং শনিবার (৬ জানুয়ারি) তফসিলি ব্যাংক খোলা থাক‌বে। নির্বাচন কমিশন সচিবালয় চাহিদার প্রেক্ষিতে ছুটির দিনে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

    বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ সম্পর্কিত সার্কুলার জারি করা হয়।

    এতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয়, এবং নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা বা কর্তৃপক্ষ কর্তৃক ভোটকেন্দ্র, রিটার্নিং অফিসার ও ভোট গ্রহণকারী কর্মকর্তা তথা নির্বাচনসংক্রান্ত ব্যয় নির্বাহের লক্ষ্যে ব্যাংক হতে নগদ অর্থ উত্তোলন করবে।

    এসব লেনদেনের সুবিধার্থে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতপূর্বক সীমিত সংখ্যক জনবল দিয়ে ঢাকা, ও অন্যান্য মহানগরীসহ জেলা, চট্টগ্রাম ও উপজেলা পর্যায়ে তফসিলি ব্যাংক এর সংশ্লিষ্ট শাখা আগামী শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন খোলা থাকবে।

    তবে যেসব কর্মকর্তা বা কর্মচারীকে ভোট গ্রহণকারী কর্মকর্তা বা নির্বাচনী দায়িত্ব প্রদান করা হয়েছে তাদের উল্লিখিত ব্যাংকিং কাজে নিয়োজিত না করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Des options qui feront the best salle de jeu en ligne

    Plus redoutables salle de jeu legerement: la fondements consultee 2026 Donner le meilleur salle de jeu en ligne tous les...