More

    ৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ভোট পড়েছে বরিশালে : ইসি সচিব

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বরিশালে ২২ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।রোববার (৭ জানুয়ারি) রাজধানী আগারগাওঁয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সাংবাদিকেদের এ তথ্য জানান তিনি।

    তিনি বলেন, সারা দেশে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টায় গড়ে ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে।

    জাহাংগীর আলম বলেন, ঢাকা বিভাগে ১৭ শতাংশ, চট্টগ্রাম বিভাগের ২০ শতাংশ, সিলেটে ১৮ শতাংশ ভোট পড়েছে। এ ছাড়াও বরিশালে ২২ শতাংশ, খুলনায় ২১ শতাংশ এবং ময়মনসিংহে ২০ শতাংশ ভোট পড়েছে বেলা ১২টা পর্যন্ত। তবে রাজশাহী বিভাগে ভোট পড়েছে ১৭ শতাংশ।

    ইসি সচিব আরও বলেন, দেশের অন্যান্য স্থানে পাঁচটি কেন্দ্রে কিছুক্ষণ ভোট বন্ধ রাখার পর আবারও সেখানে ভোটগ্রহণ শুরু হয়েছে।

    এ পর্যন্ত তিনটি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে বলেও জানান তিনি।

    সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু শেষ হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রায় ১২ কোটি ভোটার দেশের পরবর্তী শাসক নির্বাচন করছেন।

    বিএনপি ও সমমনাদের বর্জনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হচ্ছে। এবারের নির্বাচনে অংশ নিয়েছে ২৮টি দল। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন আর স্বতন্ত্র ৪৩৬ জন।

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

    এবার একনজরে দেখে নেয়া যাক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Get coins on the internet and make use of them in your phone to have an in-the-go experience!

    The brand new technical stores or access is needed to perform associate users to transmit advertisements, or to track...