More

    শীতজনিত রোগে বরিশালে ৫ শিশুর মৃত্যু

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শীতজনিত রোগে গত ছয় দিনে চিকিৎসাধীন পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে চিকিৎসা নিয়েছে ১৮৩ শিশু।

    বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. উত্তম কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, মারা যাওয়া শিশুরা ঠান্ডাজনিত জ্বর ও নিউমোনিয়ায় ভুগছিলেন।

    তিন আরও জানান, শিশু ওয়ার্ডে গত ১২ জানুয়ারি থেকে জ্বর-সর্দি, কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু বাড়ছে। এ ওয়ার্ডে প্রতিদিন গড়ে প্রায় ৩০ শিশু ভর্তি হচ্ছে।

    হাসপাতাল সূত্রে জানা যায়, শিশু ওয়ার্ডে ৪৫ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে তিনগুণের বেশি। শয্যা সংকটের কারণে শিশুদের মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওয়ার্ড ছাড়াও বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে শতাধিক শিশু ও প্রাপ্তবয়স্ক রোগী।

    শিশু ওয়ার্ডের ইনচার্জ রুনা আক্তার বলেন, ১২ জানুয়ারি ৩১ শিশু ভর্তি হয়েছিল, এর মধ্যে একজন মারা যায়। ১৩ জানুয়ারি ভর্তি হয়েছিল ৩০ শিশু, মারা যায় এক শিশু। ১৪ জানুয়ারি ৩১ শিশু ভর্তি হয়েছিল, মারা গেছে এক শিশু। ১৫ জানুয়ারি ৩০ শিশু ভর্তি হয়েছিল। ১৬ জানুয়ারি ৩১ শিশু ভর্তি হয়েছিল, মারা গিয়েছিল এক শিশু। ১৭ জানুয়ারি ৩০ শিশু ভর্তি হয়, মারা গেছে এক শিশু।

    হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বহির্বিভাগে প্রতিদিন চার শতাধিক রোগীকে সেবা দিচ্ছেন চার শিশু বিশেষজ্ঞ চিকিৎসক। শিশু ওয়ার্ডে ৪৫ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে তিনগুণের বেশি। শিশু ওয়ার্ডে শয্যা কমসহ নানা সীমাবদ্ধতার মধ্যেও সর্বোচ্চ সেবা দেওয়া হচ্ছে।

    আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, বরিশালে কয়েকদিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে। গত সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বরিশালে, ৯ ডিগ্রি সেলসিয়াস। এতে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যন্ত হয়ে পড়ে। শীতে সবচেয়ে বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন।

    বরিশাল আবহাওয়া অফিসের প্রধান বশির আহমেদ বলেন, বুধবার বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে মঙ্গলবার ১০ দশমিক ৮ ডিগ্রি, সোমবার মৌসুমের সর্বনিম্ন ৯ ডিগ্রি, রবিবার ১১ দশমিক ৫ ডিগ্রি, শনিবার ১০ দশমিক ৭ ডিগ্রি এবং শুক্রবার তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শীতের এই দাপট আরও কয়েকদিন স্থায়ী হতে পারে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    In unseren Ubersichten findest du diese besten Provider uff Feld

    Schnell hinten liegt Wunderino via noch mehr wanneer a single.one hundred beliebten oder lokalen Durchgang, zwischen Megaways & Spielautomaten...