More

    গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যে তিন দিনে হবে

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। তিন দিনে তিনটি গ্রুপের ভর্তির পরীক্ষা হবে। এর মধ্যে ব্যবসায় শিক্ষা বিভাগের (সি ইউনিট) পরীক্ষা হবে আগামী ৮ মার্চ। তার পরদিন ৯ মার্চ মানবিক বিভাগের (বি ইউনিট) এবং সর্বশেষ ২৭ এপ্রিল বিজ্ঞান বিভাগের পরীক্ষা (এ ইউনিট) অনুষ্ঠিত হবে।

    আজ রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কমিটির প্রথম সভায় ভর্তির তারিখ চূড়ান্ত করা হয়। সভায় সিদ্ধান্ত বেলা ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টায় অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।

    সভায় সিদ্ধান্ত হয়, ২৯ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আগের মতো আবেদন ফি দেড় হাজার টাকা ও বিশেষায়িত বিষয়গুলোর জন্য অতিরিক্ত ৫০০ টাকা আবেদন ফি গ্রহণ করা হবে। আগামী ৩০ জুনের মধ্যে ভর্তির সব কার্যক্রম শেষ করার বিষয়ে উপাচার্যরা একমত হয়েছেন।চলতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে তিনটি গুচ্ছে ভাগ হয়ে মোট ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশ নেবে। এর মধ্যে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছে আছে ২৪টি বিশ্ববিদ্যালয়। এবার দুটি বিশ্ববিদ্যালয় এই গুচ্ছে নতুন করে যুক্ত হয়েছে। নতুন এই দুটি বিশ্ববিদ্যালয় হলো সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

    সভায় ২০২২-২৩ শিক্ষাবর্ষের মতো এবারও একই যোগ্যতা নির্ধারণ করা হয়েছে এবারও সর্বনিম্ন ৩০ নম্বর পাস নম্বর হিসেবে বিবেচনা করা হবে।

    চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নাছিম আখতারের নেতৃত্বে একটি কারিগরি কমিটি গঠন করা হয়। কমিটিতে সব বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়। এ ছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এফ এম আবদুল মঈনের নেতৃত্বে একটি অর্থ কমিটি গঠন করা হয়। এই কমিটিতে সব বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়।

    জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে আজকের সভায় ২৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।

    গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়
    জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (কিশোরগঞ্জ), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

    নতুন করে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমোদন পাওয়া সুনামগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর এবার নতুন যুক্ত হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....