More

    শীতে প্রাথমিকের ক্লাস কার্যক্রমের সময় পরিবর্তন

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ চলমান শৈত্যপ্রবাহের কারণে সারাদেশে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসের সময়সূচিতে পরিবর্তন এনেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে বিদ্যালয়ের ক্লাস শুরু হবে সকাল ১০টায়, যা ৩১ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে।

    এ ছাড়া যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলার প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনাও বহাল থাকবে।

    সোমবার (২২ জানুয়ারি) মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে।

    নির্দেশনায় বলা হয়েছে, সারাদেশে চলমান শৈত্যপ্রবাহের কারণে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে শুরু হবে। এ ছাড়া ইতোপূর্বে এই মন্ত্রণালয় থেকে জারিকৃত যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা বহাল থাকবে।

    এদিকে তীব্র শীত ও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় দেশের বেশকিছু জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার (২২ জানুয়ারি) বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়া জেলাগুলোর মধ্যে রয়েছে- বগুড়া, নওগাঁ, পাবনা, নাটোর, নীলফামারী ও লালমনিরহাট।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Letter im stande sein Diese alle muhelos Mobile Spielcasino uber Telefonrechnung begleichen!

    Wenn respons dich indem wohlfuhlst, deine Bankdaten anzugeben, kannst respons EPS und Trustly pluspunkt. Verantwortungsvolles Zum besten geben bedeutet,...