More

    মাশরাফিসহ হুইপ হচ্ছেন যারা

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ দ্বাদশ জাতীয় সংসদের সরকারি দলের হুইপ হচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগ দলীয় এমপি মাশরাফি বিন মুর্তজাসহ (নড়াইল-২) পাঁচ এমপি।

    সোমবারই রাষ্ট্রপতির কার্যালয় থেকে চিফ হুইপসহ সরকার দলীয় হুইপদের নিয়োগের প্রজ্ঞাপন জারি হতে পারে। সংসদ সচিবালয়ে সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

    অন্য চার হুইপ হলেন- আবু সাঈদ স্বপন, ইকবালুর রহিম, নজরুল ইসলাম বাবু ও সাইমুম সরওয়ার কমল। তাদের মধ্যে আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও ইকবালুর রহিম বিগত একাদশ সংসদে হুইপের দায়িত্বে ছিলেন।

    সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিফ হুইপসহ হুইপ নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। সেখানে সম্মতি মিললে রাষ্ট্রপতির কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

    ১০ জানুয়ারি সংসদ সদস্যেদের শপথের দিন ক্ষমতাসীন দল থেকে জানানো হয়েছিল, চিফ হুইপ পদে নূর-ই আলম চৌধুরী লিটন বহাল থাকছেন। এছাড়া বর্তমান সংসদের হুইপ ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন বহাল থাকছেন।

    নতুন মুখ হিসেবে মাশরাফি ছাড়া আরও আছেন নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২) এবং সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩)।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Des options qui feront the best salle de jeu en ligne

    Plus redoutables salle de jeu legerement: la fondements consultee 2026 Donner le meilleur salle de jeu en ligne tous les...