More

    ভোলায় মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি রেকর্ড

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ তীব্র শীতে কাঁপছে উপকূলীয় জেলা ভোলা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এদিকে চলতি মৌসুমে ভোলায় মঙ্গলবার (২৩ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা গত ৩/৪ বছরের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড, এর ফলে শীতের তীব্রতা বাড়ছে।

    ভোলা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মো. মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ মুহূর্তে যে তাপমাত্রা আছে (৯.৫ ডিগ্রি) তা ভোলার সর্বনিম্ন। বলা যায় মৃদু শৈত্য প্রবাহ চলছে। যা অব্যাহত থাকবে আরও কিছুদিন।

    এদিকে তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত ভোলার জনজীবন। শীতের কারণে ঘর থেকে বের হতে পারছেন না দিন মজুরেরা। অন্যদিকে ঘন কুয়াশায় চলতি রবি মৌসুমের শস্য বিশেষ করে আলু, টমেটো ও বোরো বীজতলা ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Obsluga klienta bylo dostepna 24/siodmy, to zapewnia zdrowy rozsadek bezpieczenstwa i wsparcia w kazdej chwili

    Wzmocnienie zrobil na moje nerwy bardzo pozytywne wplyw. Chopine nawet oferuje szeroka game gier, wraz z trendy automaty, obstawianie...