More

    ঝিনাইদহে ট্রাক ও সিএনজির সংঘর্ষে নিহত ২

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর ভালাইপুর এলাকায় ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে ওই উপজেলায় ভালাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- একই উপজেলার পান্তাপাড়া গ্রামের মৃত গনি হাজির ছেলে কাশেম মিয়া (৬০) ও ঘুগড়ী গ্রামের রিমা মালিতার ছেলে আলমগীর মালিতা (২৫)।

    স্থানীয়রা জানায়, সিএনজিযোগে কয়েকজন যাত্রী মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝায় ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাশেম মিয়া ও আলমগীর হোসেন মারা যান। আহত হন আরও চারজন। আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তাদের যশোর রেফার্ড করা হয়।

    মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় আহতদের মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ থানায় রাখা আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Get acquainted with these titles to see which can be more profitable

    The game provides 5th-reel multipliers, free revolves which have boosted earn potential, and you will an easy framework that...