More

    ট্রলারডুবি: ৭ দিন পর মিলল ছেলের মরদেহ, এখনও নিখোঁজ বাবা

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ ভোলার মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাতদিন পর পারভেজ (২৮) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। রোববার (২৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে মেঘনার জোরখাল পয়েন্টে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার পারভেজ ট্রলার মালিক আ. রাজ্জাকের ছেলে। তবে এখনও নিখোঁজ রয়েছেন আ. রাজ্জাক। বাবা-ছেলের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পূর্বচর সুলতানি গ্রামের বাসিন্দা।

    ভোলা নৌপুলিশের পরিদর্শক বিদ্যুৎ কুমার বড়ুয়া এ তথ্য নিশ্চিত করে জানান, মেঘনা নদীতে পারভেজের মরদেহ ভাসতে দেখে জেলেরা নৌপুলিশকে জানান। পরে নৌপুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। তবে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

    গত ২১ জানুয়ারি রাত ১টার দিকে মনপুরা থেকে মেহেন্দীগঞ্জ যাওয়ার পথে প্রবল স্রোতের কবলে পড়ে ডুবে যায় একটি ট্রলার। সেসময় ট্রলারে থাকা পাঁচজন জীবিত উদ্ধার হলেও নিখোঁজ ছিলেন বাবা-ছেলে। ঘটনার দুইদিন পর ট্রলারটি উদ্ধার করা গেলেও বাবা-ছেলে নিখোঁজ ছিলেন। রোববার ছেলের মরদেহ উদ্ধার করা হলে এখনো নিখোঁজ রয়েছেন বাবা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Online Casino Betway Play Casino Games Online

    ContentKylian Mbappe World Cup odds vs EnglandThe shortest WNBA players of past and presentLionel Messi semi-final betting odds vs...