More

    বিএনপির আমানসহ ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

    অবশ্যই পরুন

    গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল।

    এদিন মামলায় বাদী এসআই মো. কেরামত আলী হাজির হয়ে সাক্ষ্য প্রদান করেন। এসময় ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম রকিবুল হাসান সাক্ষীর জবানবন্দী রেকর্ড করেন। জবানবন্দী শেষে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এরপর পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৪ মার্চ দিন ধার্য করেন আদালত।

    জানা যায়, ২০১৩ সালের ২৭ নভেম্বর ১৮ দলের ডাকা সড়ক, রেল, নৌপথ অবরোধের অংশ হিসেবে নেতাকর্মীরা কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় যানবাহনের গতিরোধ করে। গাড়িতে ভাঙচুর করে। একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পুলিশ সেখানে উপস্থিত হয়ে বাঁধা দিলে বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে।

    এ ঘটনায় পরদিন কেরানীগঞ্জ মডেল থানার এসআই কেরামত আলী বাদী হয়ে মামলাটি করেন। তদন্ত শেষে একই থানার এসআই অশোক কুমার ২০১৪ সালের ১৭ জুলাই ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...