More

    শীত বেড়ে আবারও কমতে পারে

    অবশ্যই পরুন

    তাপমাত্রা কিছুটা কমছে। আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত কমে শীত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এর পরের কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে শীত কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

    শুক্রবার (২ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে সর্বনিম্ন তাপমাত্রা কমে হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

    ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ২ ডিগ্রি থেকে কমে হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

    শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। তবে আজ থেকে আগামী কয়েকদিন আর বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

    আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী-অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌপরিবহনে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

    এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

    রবি ও সোমবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী পাঁচ দিনে রাতের তাপমাত্রা কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....