More

    জানুয়ারিতে খাদ্যের দাম কমেছে: এফএও

    অবশ্যই পরুন

    সদ্যবিদায়ী জানুয়ারি মাসে বিশ্বে খাদ্য মূল্য সূচক কমেছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। গত বছরের অব্যাহত প্রবণতা মেনেই এ বছরও মূল্য সূচক কমেছে।

    সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

    এফএও জানায়, তাদের খাদ্য মূল্য সূচক বিশ্ববাজারে বিভিন্ন খাদ্য পণ্যের দামের মাসিক পরিবর্তন পরিমাপ করে। সে অনুযায়ী জানুয়ারিতে খাদ্য মূল্য সূচক দাঁড়িয়েছে ১১৮ পয়েন্টে। যা ডিসেম্বরের তুলনায় ১ শতাংশ এবং গত বছরের তুলনায় ১০.৪ শতাংশ কম।

    গম ও ভুট্টার দাম কমায় খাদ্য মূল্য কমেছে উল্লেখ করে সংস্থাটি জানায়, সরবরাহকারী দেশগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতার কারণে বিশ্বে গমের রফতানি মূল্য কমায় এফএওয়ের সিরিয়াল মূল্য সূচক আগের মাসের তুলনায় ২.২ শতাংশ কমেছে। এছাড়া ভুটার দামও কমেছে।

    এদিকে গত সাতমাস ধরে মাংসের মূল্য সূচকও অব্যাহতভাবে কমছে। গত ডিসেম্বরের তুলনায় এ হার ১.৪ শতাংশ কমেছে।

    তবে একইসময়ে চিনির মূল্য বেড়েছে বলে এফএও জানিয়েছে। আগের মাসের তুলনায় জানুয়ারিতে চিনির মূল্য সূচক ০.৮ শতাংশ বেড়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....