More

    জিরপুরে ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়

    অবশ্যই পরুন

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বাংলাদেশ ইউনিয়ন পরিষদ  মেম্বার এসোসিয়েশনের উজিরপুর উপজেলা কমিটির সাথে মতবিনিময় করেন উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু।

    ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের মেম্বার এসোসিয়েশনের কার্যালয়ে উপজেলা মেম্বার এসোসিয়েশনের সভাপতি ও ইউপি সদস্য আশ্রাব আলী রাড়ীর সভাপতিত্বে এবং এসোসিয়েশনের  সাধারন সম্পাদক ও ইউপি সদস্য

    মাইনুল ইসলাম এর সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পরিমল কুমার বাইন অনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক উত্তম কুমার হাওলাদার,উপজেলা শ্রমিক লীগ ও উপজেলা ও পৌর প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শিপন মোল্লা, ইউপি সদস্য মোস্তফা কামাল, শারমিন খানম,রানা রাড়ী,

    জাহানারা বেগম,মনিকা রানী বৈদ্য,মহাব্বত আলী, লিটন বেপারী, শহীদুল ইসলাম, মোঃ ফারুক মোল্লা প্রমুখ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাবেক প্রেসক্লাবের সভাপতি

    আঃ রহিম সরদার , যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাসুম , সাবেক কাউন্সিলর বাবুল সিকদার প্রমুখ। এ সময় বক্তারা উপজেলা পরিষদ চত্বরের একটি পুরাতন ভবনে ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের উপজেলা কমিটির অস্থায়ী কার্যালয় বরাদ্দ দেওয়ার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চুকে অভিনন্দন জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Der PEG MGF Insulin-Zubereitungszyklus: Anwendung und Vorteile

    Der PEG MGF Insulin-Zubereitungszyklus hat in den letzten Jahren an Bedeutung gewonnen, insbesondere bei Sportlern und Bodybuildern, die ihre...