More

    উজিরপুরে ইউপি মেম্বারসহ  ৩ জনকে কুপিয়ে জখম

    অবশ্যই পরুন

    উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে উপজেলার শোলকের কানশি গ্রামে পূর্ব শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে ইউপি মেম্বার সহ ৩ জনকে কুপিয়ে যখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে।

    ঘটনাটি ঘটেছে ৯ ফেব্রুয়ারি দিবাগত রাত ১১.৩০। আহত সুত্রে জানা যায় উপজেলার শোলক ইউনিয়নের কানশি ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সিরাজ সরদারের ভোগদখলীয় মাছের ঘেরে অভিযুক্ত একই গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে মোঃ রাহাত হাওলাদার (৩৮),আঃ জলিল সরদারের ছেলে মোঃ আনিচ সরদার (৩২), বাশার সরদার (৪০) জুয়েল সরদার (৩৫) ইসমাইল সরদার (৫০ )সহ কয়েক জন ভাড়াটিয়া সন্ত্রাসী সহ পরিকল্পিত ভাবে জোরপূর্বক ঘের দখল শুরু করলে ইউপি মেম্বার  সিরাজ সরদার প্রতিবাদ করলে তাকে পিটিয়ে কুপিয়ে  গুরুত্বর  আহত করে।

    এতে বাধা দিলে মৃত আঃ জব্বার সরদারের ছেলে মোঃ তুহিন সরদার (৪০),মোঃ সেলিম হাওলাদারের ছেলে রিয়াদ হাওলাদার (৩২)কে উপর্যুপরি  কুপিয়ে রক্তাক্ত জখম করে, এতে তারা গুরুত্বর আহত হয়, স্থানীয়রা আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে।

    এরমধ্যে তুহিন সরদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাঃ তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ  হাসপাতালে প্রেরণ করেন। হামলার ঘটনায় মেম্বার  সিরাজ সরদার বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

    উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান গোলযোগের খবর পেয়ে রাতেই পুলিশ প্রেরন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয় অভিযোগ পেয়ে  তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Guía Completa para Comprar Esteroides de Forma Segura

    La compra de esteroides es un tema que suscita mucha atención en el ámbito del deporte y la cultura...