More

    বই মেলা থেকে বিতাড়িত হয়ে নতুন সিদ্ধান্ত নিলেন মুশতাক-তিশা

    অবশ্যই পরুন

    চারদিক শীতের বিদায়ী সুর, বসন্তের আগমনীধ্বনির আভাস আসছে। চলছে অমর একুশে বইমেলা ২০২৪। বইমেলার নবম দিনে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ‘তিশার ভালোবাসা’ বইয়ের লেখক মুশতাক আহমেদকে ও তার স্ত্রী তিশাকে ‘ভুয়া ভুয়া’ ‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা প্রাঙ্গন থেকে বের হয়ে যেতে বাধ্য করেন মেলায় আসা শতাধিক দর্শনার্থী। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেট দিয়ে মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে সাহায্য করেন।

    এমন বিব্রতকর ঘটনার পর শোনা যাচ্ছে আর বই মেলায় যাবেন না মুশতাক-তিশা দম্পতি। তবে বিষয়টি মিথ্যা উল্লেখ করে মুশতাক জানালেন তিনি অবশ্যই মেলায় যাবেন। তার মেলায় যাওয়ার পরিবেশটা বাংলা একাডেমির নিশ্চিত করা উচিত। এ বিষয়ে তিনি বাংলা একাডেমির সঙ্গে কথা বলবেন। আর পুলিশ যদি সহায়তা করে তাহলে পুলিশের সাহায্য নিয়ে মেলায় যাবেন।

    যদিও এক ভিডিওবার্তায় মুশতাক বলছিলেন, কেউ মেলা থেকে চলে যেতেও বলেনি বা বিতাড়িত করেনি। আমি স্বেচ্ছায় আমার স্ত্রীকে নিয়ে মেলা থেকে বের হয়ে যাই। যেহেতু অনেক লোক ছিল তাই মেলায় দায়িত্বরত আনসার সদস্যরা আমাদের নিরাপত্তা দিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। মেলায় যেহেতু বই বেড়িয়েছে সেগুলো পাঠকের হাতে পৌঁছে দেওয়া দরকার এজন্য প্রকাশককে বলে এসেছি আমরা আসলে যেহেতু অনেক লোকের সমাগম হয়। প্রকৃত পাঠকরা বই কিনতে সমস্যার সম্মুখীন হচ্ছেন তাই আমরা আর মেলায় আসব না।

    অমর একুশে গ্রন্থমেলায় খন্দকার মুশতাকের কয়েকটি বই বের হয়েছে। মুশতাক শনিবার (১০ ফেব্রুয়ারি) বলেন, গত ৭ তারিখে আমার বই মেলায় এসেছে। সেদিন গিয়েছিলাম আর গতকাল গিয়েছি। সেখানে সবকিছুই ভালো ছিল, মেলায় যখন ঢুকছিলাম তখনও খুবই আনন্দময় পরিবেশ ছিল। একেকটি পরিবারের সকলেই আমাদের সঙ্গে ছবি তুলছিল। কিন্তু মেলায় যখন আমি তিশা ছিলাম, মানুষজনের সঙ্গে সেলফি তুলছিলাম কিংবা অটোগ্রাফ দিচ্ছিলাম- তখন কিছু মানুষ শ্লোগান শ্লোগান তুললো, বলছিল- মুশতাক ভাই, মুশতাক ভাই। ভাবলাম কোনো রাজনৈতিক মিছিল শুরু হলো নাকি। পরে তারা বাজে আচরণ করায় বের হয়ে আসি আমরা। আমাদের কেউ বিতাড়িত করেনি।

    প্রসঙ্গত, কিছুদিন আগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশাকে বিয়ে করে আলোচনায় আসেন। এসময় তারা ভালোবেসে একে অপরকে বিয়ে করেছেন বলে জানান। তাদের বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    There is a massive amount of respected banking possibilities at this real cash internet casino

    Furthermore, https://mgmgrandcasino.uk.net/ users will have entry to many reload incentives and you can an incredible VIP program which provides...