More

    বরিশালে বেপরোয়া গতির বাস কেড়ে নিলো মেডিকেল শিক্ষার্থীর প্রাণ

    অবশ্যই পরুন

    বরিশাল-ঢাকা মহাসড়কে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে তানজিম রহমান খান শ্রাবণ (২১) নামের এক যুবক নিহত হয়েছেন, যিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২য় বর্ষের এক শিক্ষার্থী বলে জানা গেছে।

    গতকাল শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮ দিকে বাবুগঞ্জের রহমতপুর ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা মো. মারুফ (২০) নামে অপরজন গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে তাকে রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়।

    নিহত তানজিম রহমান খান শ্রাবণ বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাইদুর রহমান খানের ছেলে। আর আহত মো. মারুফ একই ইউনিয়নের পাংশা চাপরাশি বাড়ির বাসিন্দা মোতালেব হোসেনের ছেলে।

    পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে যাওয়া (ঢাকা মেট্রো ব-১৫-৯৫০৮) ইলিশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলেন (পটুয়াখালী মেট্রো- ল-১১-০৯০৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি পরিবহনের নিচে ঢুকে যায় এবং আগুন ধরে যায়। তাৎক্ষণিক বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ও এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বাস ও মোটরসাইকেল উদ্ধার করে এয়ারপোর্ট থানা পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। পরিবহন ড্রাইভার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

    বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম মাসুদ আলম চৌধুরী বরিশালটাইমসকে বলেন, ‘রহমতপুরে সড়ক দুর্ঘটনায় একজন মেডিকেল কলেজের ছাত্র নিহত হয়েছে ও একজন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পরিবহন ড্রাইভার পালিয়ে গেছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    In verbindung stehen ein Perso, Rechnungen von Versorgungsunternehmen & Kontoauszuge

    Parece konnte beilaufig bequemer coeur, da Sie keinesfalls zusatzliche Programm downloaden mussen. Als nachstes folgt die eine gro?e Bevorzugung...