More

    জেলে গিয়ে ৭ কেজি ওজন কমেছে ফখরুলের!

    অবশ্যই পরুন

    গত বছরের ২৮ অক্টোবরের পর ১১টি মামলায় সাড়ে ৩ মাস ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বন্দি থাকা অবস্থায় তার ওজন ছয়-সাত কেজি কমে গেছে।

    বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।

    তিনি বলেন, ‘বিএনপির মহাসচিব শারীরিকভাবে অসুস্থ। তাকে বিদেশেও চিকিৎসা নিতে হতে পারে। ৬-৭ কেজি ওজন কমে গেছে তার।

    ফখরুল দলের নেতাকর্মীদের সঙ্গে বসে পরবর্তী আন্দোলনের বিষয়ে আলোচনা করবেন বলেও জানান নিপুণ রায়।

    প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনাসহ আমীর খসরুর বিরুদ্ধে ১০টি এবং মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১টি মামলা হয় । অন্য মামলায় জামিন পেলেও দীর্ঘদিন ধরে আটকে ছিল প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন। অবশেষে বুধবার (১৪ ফেব্রুয়ারি) ওই মামলায়ও জামিন পেয়েছেন দুজনই।

    বৃহস্পতিবার দুপুরে আমির খসরু মাহমুদ চৌধুরীর ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিন নামা কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। এরপর বিকেল পৌনে ৪টার দিকে তারা কারাগার থেকে বেরিয়ে আসেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Are Play88 one of the recommended online slots casinos for new Singapore?

    On-range gambling enterprise Acceptance Bonus & Experts Singapore. Play88 establishes in itself aside which have irresistible also provides, and...