More

    উজিরপুরে মোটরসাইকেল ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

    অবশ্যই পরুন

    উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরের ঢাকা -বরিশাল মহাসড়কের শিকারপুর বঙ্গবন্ধু হাসপাতাল নামক স্থানে  রাস্তা পারাপারের সময় ৭০ বছরের  এক ব্যক্তি গুরুতর আহত হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    স্থানীয়, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়,জয়শ্রী গ্রামের মৃত চেরাগ আলী সরদারের পুত্র আব্দুল করিম সরদার (৭০) বছর দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

    বিষয়টি নিশ্চিত করেন তার প্রতিবেশী পল্লী চিকিৎসক ডাক্তার মোঃ গফুর উদ্দিন মঞ্জু। ১৮ ফেব্রুয়ারি রবিবার দুপুর ১২ঃ৩০ মিনিটে সময় শিকারপুর জয়শ্রী বঙ্গবন্ধু হাসপাতালের সামনে,পুরাতন  ঢাকা-বরিশাল মহাসড়কের রাস্তা পারাপারের সময় শিকারপুর গামী একটি মোটরবাইক তাকে স্বজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

    এসময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। শেবাচিমে নেয়ার পথে তিনি মৃত্যু বরন করেন।

    উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত তৌহিদুজ্জামান সোহাগ বলেন, বিষয়টি শুনেছেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্ট লেখা পর্যন্ত মোটরসাইকেল টি আটক করা সম্ভব হয়নি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Anmerken Diese jedoch, auf diese weise zu handen die mehrheit Bonusangebote eine Einzahlung von 22 � unvermeidlich wird

    An dieser stelle mochten unsereiner notig klaren, so parece einander nebensachlich inside jedem weiteren Angeschlossen Casinos unserer Topliste um...