More

    সয়াবিন তেলের দাম কমাচ্ছে সরকার

    অবশ্যই পরুন

    সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ মার্চ থেকে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হবে ১৬৩ টাকা দরে। বর্তমানে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭৩ টাকা দরে। একইভাবে খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৪৯ টাকা। বর্তমানে তা বিক্রি হচ্ছে ১৫৯ টাকা লিটার দরে।

    মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মিল মালিকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

    তিনি জানান, নির্ধারিত এই দাম কতদিন বহাল থাকবে সেটি নির্ভর করবে দেশীয় ও আন্তর্জাতিক বাজার পরিস্থিতি পর্যালোচনার ফলাফলের ওপর। এছাড়া এই মুহূর্তে পাম অয়েলের দাম বিশ্ববাজারে বেশি। এই অবস্থায় পাম অয়েলের দাম নির্ধারণ করে দেওয়াটা যুক্তিযুক্ত হবে না। তাই সরকার এর মূল্য পুনর্নির্ধারণ করেনি।

    বৈঠকে নিত্যপণ্য উৎপাদন ও বিপণনকারী সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, বসুন্ধরা, টিকে গ্রুপ, এস আলম গ্রুপের মনোনীত প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের ব্যবসায়ী সংগঠনের নেতারা অংশ নেন।

    এ সময় বাণিজ্য সচিবসহ কৃষি মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    আহসানুল ইসলাম টিটু জানান, পরিবহন খরচ ডলার দর, ও আনুষঙ্গিক খরচ বৃদ্ধি অপরিবর্তিত থাকলেও ভোজ্যতেলের শুল্ক কমানোর প্রভাব এবং সরকারের অনুরোধে রমজান উপলক্ষে প্রতি লিটার সয়াবিনের দাম ১০ টাকা করে কমাতে রাজি হয়েছেন উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো।

    ফলে প্রতি লিটার সয়াবিন তেল বর্তমান দাম ১৭৩ টাকা হলেও সেটি আগামী ১ মার্চ থেকে বিক্রি হবে ১৬৩ টাকায়। একইভাবে খোলা সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে ১৪৯ টাকা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Unser vereinbart, warum Sie im Schopfungsgeschichte Spielcasino der atemberaubend vielseitiges und jedoch hochwertiges Portfolio typischerweise

    Aus welchem grund genau selbige Spiele wirklich so gut kommen, unser durfte umherwandern auf verstandigen auf Testrunden fur sich...