More

    নামাজ পড়তে ডেকে নিয়ে যুবককে হত্যা

    অবশ্যই পরুন

    নামাজের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধুদের বিরুদ্ধে। পুলিশের দাবি, পূর্ববিরোধের জেরে বন্ধুরা এ নৃশংস ঘটনা ঘটিয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরের স্থানীয় কুনিয়া তারগাছ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম হোসেন আলী (২২)। তিনি কুনিয়া তারগাছ এলাকার নুর নবীর ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হোসেন আলী এক সময় পোশাক কারখানায় কাজ করতেন। মাঝে চাকরি ছেড়ে দিয়ে বেকার ছিলেন। এ অবস্থায় এলাকার বখাটে বলে পরিচিত কিছু যুবকের সঙ্গে তার চলাফেরা ছিল। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। পূর্ববিরোধের জেরে তারই কিছু বখাটে বন্ধু গতকাল রাত ১০ দিকে তার বাড়িতে গিয়ে নামাজের কথা বলে ডেকে নিয়ে আসেন।

    রাত সাড়ে ১১টার দিকে কুনিয়া তারগাছ মৎস্য খামারের পাশে গুরুতর রক্তাক্ত অবস্থায় হোসেন আলীকে পড়ে থাকতে থেকে দেখেন এলাকাবাসী। পরে তারা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে গাছা থানা পুলিশ রাতেই উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    গাজীপুরের গাছা থানা পুলিশের ওসি মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, নিহতের গলায়, কানে ও পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার বন্ধুরা পূর্ব-বিরোধের জের ধরে তাকে পরিকল্পিতভাবে কৌশলে ডেকে নিয়ে হত্যা করেছে। ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....