More

    শিক্ষকদের ক্লাসে পাঠদান নিশ্চিত করতে হবে। রাশেদ খান মেনন এমপি

    অবশ্যই পরুন

    শিক্ষকদের ক্লাসে পাঠদান নিশ্চিত করতে হবে, শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়বে, উজিরপুরে কলেজ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন সাবেক শিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বরিশাল ০২ আসনের সংসদ সদস্য বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি কমরেড রাশেদ খান মেনন।

    উজিরপুরে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি ব‍্যস্ত সময় পার করেছেন। ২রা মার্চ শনিবার সকাল ১০ টায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত উপজেলা হাসপাতাল ব‍্যবস্থাপনা কমিটির সভায় উজিরপুর স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন।

    পরে সকাল সাড়ে দশটায় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে উজিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কার্যালয় কতৃর্ক আয়োজিত জাতীয় ভোটার দিবসের উদ্বোধন ও র‍্যালিতে অংশগ্রহণ শেষে সকাল ১১টায় উজিরপুর মহিলা কলেজের সম্প্রসারিত অ্যাকাডেমিক নতুন ভবনের উদ্বোধন করেন উজিরপুর মহিলা কলেজের শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে নব নির্বাচিত সংসদ সদস্যকে বরন করেন এসময় উপস্থিত ছিলেন কলেজ ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ শহিদুল ইসলাম সহ সকল শিক্ষকবৃন্দ।

    দুপুর ১২ টায় উজিরপুর আলহাজ বিএন খান ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে কলেজ ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন রাশেদ খান মেনন এমপি, বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি বেগম লুৎফুন নেছা, উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু,

    সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উজিরপুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন ব্যাপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, সীমা রানি শিল, উজিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এস এম জামাল হোসেন, সহ সভাপতি অশোক কুমার হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন শিপু, শহিদুল ইসলাম।

    উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জাফর আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন শাহা, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজিমউদ্দিন, আনসার ভিডিপি কর্মকর্তা শাহিনুল ইসলাম,

    মুক্তিযোদ্ধা আঃ হাকিম সন‍্যমত, সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনিস্টিউসনের প্রধান শিক্ষক শাহে আলম, শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, উজিরপুর উপজেলা ওয়াকার্স পার্টির সভাপতি ফায়জুল হক ফারহিন বালী, জহিরুল ইসলাম টুটুল।

    উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ,সাংবাদিক সাংস্কৃতিক ও সুশীল সমাজের ব‍্যক্তিবর্গ। এসময় উজিরপুর আলহাজ বিএন খান ডিগ্রি কলেজ থেকে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী মেধাবী মুমতাজুল করিম সাজিদ ও নেকি হায়দারকে সংবর্ধনা দেয়া হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Finally, read the small print of any bonuses otherwise promotions considering by the casino

    From the investigating these more online game products, members can discover brand new preferred and revel in another and...