More

    উজিরপুরে ৫ কেজি গাজা সহ ২ মাদক কারবারি আটক।

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুরে ঢাকা বরিশাল মহাসড়কের ইচলাদীতে টোল প্লাজায় একটি বাসে র‌্যাব-৮, সদর কোম্পানি, বরিশাল অভিযান চালিয়ে ৫ কেজি ২৫০ গ্রাম গাজা সহ আন্তঃজেলা ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।

    র‍্যাব গোয়েন্দা বিভাগের গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায় আলিফ পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাস মাদকদ্রব্য বহন করে ঢাকা থেকে বরিশালের দিকে আসছে। এপ্রেক্ষিতে, অভিযানিক দলটি ইচলাদী টোল প্লাজার উত্তর পাশে বাসটিকে তল্লাশির জন্য থামালে র‌্যাবের উপস্থিথব টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদের ঘেরাও করে আটক করা হয়।

    আটককৃতরা হলেন মোঃ রিপন পদ/ পেদা ও মোঃ মিলন (৩৫)। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে আটককৃত দুইজন স্বীকার করে যে, তারা গাঁজা ক্রয়—বিক্রয়ের সাথে জড়িত এবং তাদের কাছে গাঁজা রক্ষিত আছে।

    উপস্থিত জনগণের সামনে আসামীরা তথ্য অনুযায়ী বাসের স্টিয়ারিং বক্স হতে ৬০ গ্রাম এবং মালামাল রাখার বক্স হতে ০৫ কেজি ১৯০ গ্রাম মোট ০৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহণে ব্যবহৃত আলিফ পরিবহণ নামে একটি বাস, যার রেজি নং— ঢাকা মেট্রো ব—১৫—৫১—৫৮, ইঞ্জিন নং – ১০৮৬৩৭ এবং ০৩ টি মোবাইল জব্দ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beef Tennis Markets Explained

    InhaltGrundlegende Tennis-Wettmärkte: Matchwinner und SetzenSpezialisierte Märkte: Total Games und Correct ScoreLive-Wetten und AuszahlungsgeschwindigkeitPraktische Tipps für den EinstiegHäufige Fehler und...