More

    বরিশালে নিখোঁজের তিনদিন পর নদীতে ভেসে উঠলো যুবকের লাশ

    অবশ্যই পরুন

    নিখোঁজের তিনদিন পর বরিশাল কীর্তনখোলা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) সকালে মরদেহটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে সংবাদ দিলে কোতয়ালী পুলিশ, কাউনিয়া থানা পুলিশ, কোস্ট গার্ড ও নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে।

    নিহতের নাম তানভীর বলে শনাক্ত করেছেন তার স্বজনরা। সোমবার সকালে তার মরদেহটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশের সংবাদ দিলে কোতয়ালী পুলিশ, কাউনিয়া থানা পুলিশ, কোস্ট গার্ড ও নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে।তানভীর ঢাকার ডেমরা থাকতেন।

    চরমোনাইর মাহফিলে যোগ দিতে বরিশালে এসেছিলেন তিনি। মাহফিলে এসে এমভি আচল লঞ্চের ২০২ নং কেবিনে থাকতেন তানভীর। শুক্রবার ১১ টার দিকে তিনি নদীতে গোসল করতে গিয়ে পরে আর ফিরে আসেননি। এ ঘটনায় শনিবার বরিশাল মেট্রোপলিন কোতয়ালি থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করা হয।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    AviaMasters: Quick‑Fire Crash Gaming for the Modern Player

    Launch into the Skies: Short, High‑Intensity SessionsThe thrill of AviaMasters lies in its bite‑size bursts of action—each round finishes...