More

    উজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চায়ের দোকানির উপর অতর্কিত হামলা

    অবশ্যই পরুন

    বরিশাল জেলার উজিরপুর উপজেলার নতুন শিকারপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধার ছেলে চা দোকানির উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে।

    হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার নতুন শিকারপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের ছেলে ঢাকা বরিশাল মহাসড়কের পাশে চা দোকানি লিমন হাওলাদার ও অপর দোকানি মিজানুর রহমান ক্রেতা বাগাতে প্রচারের জন্য যৌথ ভাবে মাইক ভাড়া করে।

    লিমন হাওলাদার মাইক ভাড়ার পাওনা টাকা মিজানুর রহমানের কাছে চাইতে গেলে উভয়ের মধ্যে বিবাদ শুরু হয়। এরই প্রেক্ষিতে ৩ মার্চ রাত সাড়ে ১১ টায় শিকারপুর ইউনিয়নে সাকুরা পাম্প সংলগ্ন পালকি হোটেলের সামনে লিমন হাওলাদারের উপর অতর্কিত হামলা চালায় সোনার বাংলা গ্রামের মিজানুর রহমান, মোসা. মিতালী বেগম, বাবুল হাওলাদার, রাজু হাওলাদার, রুবেল হাওলাদার ও আসমা বেগম। এতে লিমন হাওলাদারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। আহতকে স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে।

    হামলার ঘটনায় ৪ মার্চ আহত’র স্ত্রী তানিয়া আক্তার বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে আহত লিমন হাওলাদার সাংবাদিকদের জানান, মাইকের ভাড়া চাইতে গেলে হত্যার উদ্দেশ্য আমার উপর ওই সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে হামলা চালায়।

    আরো বলেন মিজানুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এমনকি সে এলাকায় বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। হামলাকারীদের পাওয়া যায়নি।

    উজিরপুর মডেল থানার এসআই আশিকুর রহমান জানান অফিসার ইনচার্জের নির্দেশে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান,অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Sugarhouse On-line casino Nj Comment Rating Added bonus Code Right here

    That it communication creates a enjoyable surroundings than the computers-pushed dining tables, raising the total excitement from alive baccarat....