More

    বরিশালে মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    বরিশালে মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিএমপি কমিশনার জিহাদুল কবির।

    পরে বরিশালের বিভিন্ন স্কুল-কলেজের ৫ শতাধিক শিক্ষার্থী নিয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক শিশুতোষ চলচ্চিত্র ‘সবার বন্ধু রাশেদ’ উপভোগ করেন পুলিশ কমিশনারসহ অন্যান্য অতিথিরা।

    এ সময় জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, মুক্তিযোদ্ধা প্রদ্বীপ কুমার ঘোষ পুতুল, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভংকর চক্রবর্তী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, নাট্যজন সৈয়দ দুলাল, কাজল ঘোষসহ মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক সংগঠকরা উপস্থিত ছিলেন।
    বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও রিপোর্টার্স ইউনিটি যৌথভাবে এই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে।

    অনুষ্ঠানে পুলিশ কমিশনার জিহাদুল কবির বলেন, প্রদর্শিত চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের ইতিহাস রয়েছে। পঞ্চম শ্রেণির একজন ছাত্র কিভাবে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ে তা এই চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটি দেখে মনে হয়েছে প্রতিটি শিশুর এই চলচ্চিত্র দেখা উচিত। প্রতিটি শিশু কাঁদামাটির মতো। তাদের যেভাবে আমরা পথ দেখাবো, সঠিক ইসিতহাস জানাবো, তারা সেভাবেই মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে উঠবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Casino games: Baccarat, Blackjack, Craps +half dozen far more Keno, Alive specialist, Modern jackpot, Roulette, Ports, Video poker

    Insane Gambling enterprise: Perfect for Table Games when you look at the Maryland. Insane Gambling establishment. Real time Agent:...