More

    মাটি খুঁড়ে পাওয়া গেলো ১৫ পবিত্র কোরআন শরিফ

    অবশ্যই পরুন

    ঝিনাইদহের শৈলকুপায় আবাসন প্রকল্পের কাজ করার সময় মাটি খুঁড়ে ১৫টি পবিত্র কোরআন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) উপজেলার দুধসর গ্রামের আবাসন প্রকল্পের কাজ করার সময় পবিত্র কোরআনগুলো পাওয়া যায়।

    স্থানীয়রা জানায়, আবাসন প্রকল্পের নতুন ঘর নির্মাণের কাজ চলছিল। প্রকল্পের আওতায় নতুন ঘর নির্মাণের জন্য পুরাতন ঘরগুলো ভেঙে মাটি সরানো হচ্ছিল। মাটির খোঁড়ার সময় কয়েকটি কাপড়ে মোড়ানো ব্যাগ পাওয়া যায়। পরে কৌতূহলবশত এসব খুলে দেখেন স্থানীয়রা। দেখা যায় ওই ব্যাগগুলোতে ছিল ১৫টি পবিত্র কোরআন শরিফ। পরে তারা স্থানীয় মসজিদের ইমামকে খবর দিলে তিনি এসে পবিত্র কোরআনগুলো মসজিদে রেখে দেন।

    স্থানীয় মসজিদের ইমাম সাংবাদিকদের জানান, উদ্ধার করা পবিত্র কোরআনগুলো অনেক পুরাতন। তবে ১৫টি কোরআনের মধ্যে ১৪টি ভালো রয়েছে।

    শৈলকুপা ইউএনও শেখ মেহেদী ইসলাম বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ১৫টি কোরআন উদ্ধারের খবর শুনে ওই এলাকায় যায়। এ সময় কোরআনগুলো স্থানীয় মসজিদেসহ আশপাশের মসজিদে পড়ার জন্য বলা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....