More

    ৩০ স্থানে ৬০০ টাকায় মিলবে গরুর গোশত

    অবশ্যই পরুন

    রমজান মাসে সস্তায় দুধ, ডিম, মাছ, মাংস বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। প্রথম রোজা থেকে শুরু হয়ে ২৮ রমজান পর্যন্ত ঢাকার ৩০টি স্থানে এসব পণ্য বিক্রি করা হবে। এতে প্রতিকেজি গরুর মাংস ৬০০ টাকা ও খাসির মাংস ৯০০ টাকায় কিনতে পারবেন গ্রাহকরা।
    রোববার (১০ মার্চ) রাজধানীর খামারবাড়িতে রমজান উপলক্ষে সুলভ মূল্যে মাছ, মাংস, দুধ ডিম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আবদুর রহমান এসব তথ্য জানান।

    তিনি বলেন, মানুষ ভাতের অভাবে, খাদ্যের অভাবে কষ্ট পাবে না, আমরা কষ্ট হতে দেব না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গণমানুষের জন্য কাজ করছে। তার নেতৃত্বে আমরা আরও সমৃদ্ধশালী হব।

    এ কর্মসূচির আওতায় তরল দুধ প্রতি লিটার ৮০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৬০০ টাকা, ড্রেসড ব্রয়লার প্রতি কেজি ২৫০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৯০০ টাকা, এবং ডিম প্রতিটি ৯.১৭ টাকা (১ ডজন ১১০ টাকা) দরে বিক্রি করা হবে বলেও জানান মন্ত্রী।

    যেসব স্থানে বিক্রয় কার্যক্রম

    ভ্রাম্যমাণ বিক্রয়>> নতুনবাজার (বাড্ডা), কড়াইল বস্তি (বনানী), খামারবাড়ী (ফার্মগেট), আজিমপুর মাতৃসদন (আজিমপুর), গাবতলী, দিয়াবাড়ী (উত্তরা), ষাটফুট রোড (মিরপুর), খিলগাঁও (রেল ক্রসিংয়ের দক্ষিণে), সচিবালয়ের পাশে (আব্দুল গনি রোড), জাপান গার্ডেন সিটি (মোহাম্মদপুর), আরামবাগ (মতিঝিল), সেগুন বাগিচা (কাঁচা বাজার), রামপুরা, যাত্রাবাড়ী (মানিকনগর গলির মুখে), বসিলা (মোহাম্মদপুর), কালসী (মিরপুর), হাজারীবাগ (সেকশন), লুকাস (নাখালপাড়া), আরামবাগ (মতিঝিল), কামরাঙ্গীর চর, মিরপুর ১০, কল্যাণপুর (ঝিলপাড়া), তেজগাঁও, পুরান ঢাকা (বঙ্গবাজার), কাকরাইল।

    স্থায়ী বাজার>> মিরপুর শাহ আলি বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, নতুন বাজার (১০০ ফুট), কমলাপুর, কাজী আলাউদ্দিন রোড (আনন্দবাজার)।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Chi preferisce scommesse normali senza gratifica puo ostruire attriti, ciononostante non sottrarsi appieno volte controlli

    Tutto cio che razza di alimente a sottoporre a intervento la regolazione circa certain casa da gioco privo di...