More

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা

    অবশ্যই পরুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৯ টায় পুলিশ কমিশনার বিএমপি জিহাদুল কবির, বিপিএম, পিপিএম’র সভাপতিত্বে রুপাতলিস্থ পুলিশ লাইন্স ড্রিল সেডে বিএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

    সভার শুরুতেই পুলিশ কমিশনার বিএমপির বিভিন্ন সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন।

    এ সময় তিনি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিন সহ সার্বিক বিষয়ে সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন এবং কল্যাণ সাধনের পাশাপাশি ডিসিপ্লিন মেনে চলতে সকলকে নির্দেশনা প্রদান করেন।

    এ সময় বিগত মাসের পারফরমেন্সের উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ কমিশনার জিহাদুল কবির, বিপিএম, পিপিএম।

    সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মােঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােহাম্মদ জাকির হােসেন মজুমদার,

    পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি (পদোন্নতিপ্রাপ্ত) রুনা লায়লাসহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    My favourite game is Super Roulette, You to Black-jack, Crazy Date, and you can Price Baccarat

    Jackpot Urban area Local casino British has actually more than 700 games all over several kinds One of several 400+...