More

    উজিরপুরে গভীর রাতে লাগা আগুনে দুইটি ঘর পুড়ে ছাই

    অবশ্যই পরুন

    বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজিরপাড় গ্রামে অগ্নিকাণ্ডে দুটি ঘর ভস্মীভূত হয়ে প্রায় ১০ লক্ষ তাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশসুত্রে জানা যায়, ২০ মার্চ বুধবার রাত ২:৩০ মিনিটে বড় হাওলাদের বাড়ি সাইফুল ইসলাম রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মৃত কাদের হাওলাদারের পুত্র মোসলেম হাওলাদার ও মৃত ইসমাইল হাওলাদারের পুত্র সাইফুল হাওলাদার এর দুটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত প্রায় ১০ লক্ষ তাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।

    উজিরপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান দুর্ঘটনা কবলিত এলাকার রাস্তাঘাট না থাকার কারণে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে সময় মত পৌঁছাতে ব্যর্থ হয় এ কারণে ক্ষয়ক্ষতির পরিমাণে বেশি হয়ে দাঁড়িয়েছে।

    অগ্নিকাণ্ডের ঘটনাশুনে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড রাশেদ খান মেনন এমপি, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও চেয়ারম্যান আলহাজ আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন,

    উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দীন ব্যাপারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ, বড়াকোঠা ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড শহিদুল ইসলাম মৃধা,

    উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ আব্দুল হাকিম সেরনিয়াবাত, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা সহ আরো অনেকে। এসময় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেয়া হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Unul dintre cele mai mari avantaje la cazinouri bazate pe web a fi accesibilitatea

    Puteti revendica In mod corespunzator numeroase Twisting gratuite in loc de depunere cu un jocuri de noroc nou Teatru...