More

    চরফ্যাশনে পরিবারের সঙ্গে অভিমানে যুবকের আত্মহত্যা

    অবশ্যই পরুন

    ভোলার চরফ্যাশনে পরিবারের সঙ্গে অভিমান করে মো. শাহিন (২৮) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন।

    বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে উপজেলার চরমানিকা ইউনিয়নের চরআইচা গ্রামের বাড়িতে তিনি বিষপান করেন

    শাহিন ওরফে শুক্কুর ওই গ্রামের মো. হানিফ বেপারীর ছেলে।

    পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পারিবারিক বসতঘরে বসবাস নিয়ে বাবা হানিফ বেপারী, ভাই শাহে আলম, ও জামালের সঙ্গে শাহিনের ঝগড়া হয়। এরপর সকাল ৯টার দিকে ঝগড়ার জের ধরে বাবা ও ভাইদের সঙ্গে অভিমান করে নিজ বসতঘরে শাহিন বিষপান করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে দক্ষিণ আইচা চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ আইচা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Fans of slot machine game can play slots online and key themes quick

    The newest mix feels modern yet , familiar and helps it brand name remain to your shortlists of the...