More

    বরিশালে ক্ষতিগ্রস্ত নেতা-কর্মীদের মাঝে বিএনপির ইফতার সামগ্রী বিতরণ

    অবশ্যই পরুন

    বিএনপির চলমান আন্দোলন সংগ্রামে বরিশালে ক্ষতিগ্রস্ত মহানগরীর ৩০টি ওয়ার্ডে ৩শ বিএনপি কর্মীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে মহানগর বিএনপি।

    বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে নগরীর রূপাতলী সিকদার টাওয়ারের সামনে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

    বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদার ইফতার সামগ্রী নেতাকর্মীদের হাতে তুলে দেন। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য আল আমিন, আরিফুর রহমান বাবু, ওবায়ের ইবনে স্বপন, ২৩ নং ওয়ার্ড আহবায়ক সাজ্জাদ হোসেন, সদস্য সচিব মোঃ বাতেন, বিএনপি নেতা শাহিন শাহ্, মহানগর ছাত্রদল সম্পাদক হুমাউন কবীর, সাবেক বাকসু সদস্য নাজমুল হোসেন সগিরসহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ।

    মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদার বলেন, বিএনপির চলমান আন্দোলন সংগ্রামে বরিশালে বহু কর্মী সমর্থক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপহার হিসেবে প্রথম পর্যায়ে ৩শ জনকে এই ইফতার সামগ্রী দেয়া হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beef Tennis Markets Explained

    InhaltGrundlegende Tennis-Wettmärkte: Matchwinner und SetzenSpezialisierte Märkte: Total Games und Correct ScoreLive-Wetten und AuszahlungsgeschwindigkeitPraktische Tipps für den EinstiegHäufige Fehler und...