More

    উজিরপুরে খাল দখলের উৎসব যেন শেষই হচ্ছে না

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুরে দখলের ‘উৎসব’ যেন শেষই হচ্ছে না। শত শত কোটি টাকার সরকারি সম্পত্তি এভাবেই দখল করে নিচ্ছেন প্রভাবশালীরা।

    গত শুক্রবার সরেজমিন দেখা যায়, উপজেলার হারতা ইউনিয়নের হারতা বাজারের সেনের খালের একমাত্র ট্রলার ঘাটটি অবৈধভাবে দখল করে কাঠের ঘর নির্মাণ করা হচ্ছে। নিষেধাজ্ঞার মাঝেই রাত-দিন চলছে তাদের কাজ।

    এ বিষয় হারতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুনীল বিশ্বাস বলেন, এ ঘাটটি শত শত বছর ধরে বাজারের পণ্য আনা নেয়ার কাজে ব্যবহৃত হয়ে আসছে। বরিশালে সাদা মাছের সর্ববৃহৎ বাজার এই হারতা মাছ বাজার।

    উপজেলার জল্লা, ওটরা, সাতলা ও হারতা ইউনিয়নের শত শত ঘের ও বিল থেকে ধরা হাজার হাজার টন মাছ সেনের খালের মাধ্যমে হারতা উত্তর পাড় মাছ বাজারের ট্রলার ঘাটে আসে। এ ছাড়া এই ঘাট থেকে বাজারের কোটি কোটি টাকার মালামাল ওঠানামা করে।

    কিন্তু স্থানীয় ভূমিদস্যু খ্যাত গিয়াস ও রুবেল মিলে প্রশাসনকে ভুল বুঝিয়ে দু’টি চান্দিনা ভিটি লিজ নেন। পরে তারা হারতার খাবার হোটেল ব্যবসায়ী ওয়াহিদের কাছে ১৮ লাখ টাকায় তা বিক্রি করেন। ২০২২ সালের জুন মাসে ওয়াহিদ ঘাটলা দখল করে ভবন নির্মাণের কাজ শুরু করেন। এতে বাজার কমিটিসহ স্থানীয়দের তোপের মুখে পড়েন ওয়াহিদ ভবন নির্মাণের কাজ স্থগিত করে দেন।

    হারতা মৎস্য আড়ত সমিতির সভাপতি ও ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য নরেন্দ্রনাথ বাড়ৈ, কৃষ্ণ ও ফারুক মিলে কিছুদিন আগে একটি কাঠের টল ঘর নির্মাণ করে। আমি বাধা দিলে কাজ স্থগিত করে।

    সম্প্রতি ভূমিদস্যুরা হঠাৎ ট্রলার ঘাটটি দখল করে বিভিন্ন প্রকার ফল ও শাকসবজির দোকান বসিয়ে পুরো ঘাটটি নিজেদের দখলে নিয়ে নেয়। এদিকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমল মল্লিক দখলদারের কবল থেকে ঘাটটি পুনরুদ্ধার করতে জেলা প্রশাসক, উপজেলা সহকারী কমিশনারসহ (ভূমি), উপজেলা চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।

    দখল বিষয়ে ওয়াহিদ বলেন, আমি গিয়াস ও রুবেল এর মাধ্যমে ১৮ লাখ টাকায় তাদের দু’টি চান্দিনা ভিটি দোকানের জমি কিনেছি। সেখানে ভবন তুলতে গেলে স্থানীয়দের বাধায় কাজ স্থগিত রাখি।

    উজিরপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে. এম ইশমাম এর কাছে চান্দিনা ভিটি বাতিলের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, একমাত্র জেলা প্রশাসক বাতিল করতে পারেন। অবৈধভাবে কিছু হলে তদন্ত করে দেখা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Anmerken Diese jedoch, auf diese weise zu handen die mehrheit Bonusangebote eine Einzahlung von 22 � unvermeidlich wird

    An dieser stelle mochten unsereiner notig klaren, so parece einander nebensachlich inside jedem weiteren Angeschlossen Casinos unserer Topliste um...