More

    উজিরপুরে রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ -আহত ২

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুর রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জেরে দুইজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শোলক ইউনিয়নের কচুয়া গ্রামের একটি সরকারি রাস্তা নির্মাণ নিয়ে পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষ ঘটে।

    স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, একই বাড়ির একটি রাস্তা নির্মাণ শুরু হলে মোঃ হায়দার আলী(৪৩)গং ও রাসেল বালী(২৫) গং দের কিছু জমি রাস্তার ভিতরে পরে। এ নিয়ে শুরু হয় উভয় পক্ষের বিরোধ।

    ২৩ মার্চ সন্ধ্যা ৬ টায় বিরোধের এক পর্যায়ে মোহাম্মাদ আলী পাইক এর স্ত্রী হীরা বেগমের উপর একই বাড়ির রাসেল বালীর (২৫) নেতৃত্বে ৬ থেকে ৭ জন অতর্কিত হামলা চালায়। হীরা বেগমের ডাক চিৎকারে হায়দার আলী ও জব্বার পাইক ছুটে আসলে তাদের উপরও হামলা চালানো হয়।

    হামলায় আহত জব্বার পাইক ও হীরা বেগমকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার শিকার জব্বার পাইক ও হীরা বেগম বলেন বিনা কারণে আমাদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা।রাসেল বালী রাম দা সহ দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে।

    তার সহযোগী ছিল জহুরা বেগম, ভাসাই বালী,রাশিদা বেগম, শিল্পী বেগম,পারভীন বেগম সহ আরো কয়েকজন। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ বলেন, রাস্তা নিয়ে বিরোধের জেরে মারামারি সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Unul dintre cele mai mari avantaje la cazinouri bazate pe web a fi accesibilitatea

    Puteti revendica In mod corespunzator numeroase Twisting gratuite in loc de depunere cu un jocuri de noroc nou Teatru...