More

    কলাপাড়ায় প্রয়াত মুক্তিযোদ্ধাসহ চার সংখ্যালঘু পরিবারের জমির দখল তাণ্ডব ঠেকাতে সংবাদ সম্মেলন

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়ায় প্রয়াত মুক্তিযোদ্ধা রমেশ চন্দ্র হালদারসহ তার অপর তিন ভাইয়ের ৪০ বছরের দখলীয় দেড় একর কৃষি জমি দখলের তাণ্ডব চলছে। অন্তত টানা ছয়দিন—ছয় রাত ধারে চলছে এই দখল তাণ্ডব।

    পৌরশহরের সীমান্তে নাচনাপাড়ায় খেপুপাড়া মৌজার এসএ ২৬৪ নম্বর খতিয়ানের ৫৩৭ নং দাগের ওই জমির ধরণ অনেকটা পাল্টে দেওয়া হয়েছে। জমিতে রোপণ করা হয়েছে কলাগাছ। অস্থায়ীভাবে ঘরের স্ট্রাকচার দাড় করানো হয়েছে।

    কয়েক কোটি তাকার এই সম্পত্তি রক্ষায় সংখ্যালঘু চারটি পরিবারের সদস্যরা ঘুরছেন প্রশাসনসহ বিভিন্ন দ্বারে দ্বারে। এ ঘটনায় প্রতিকার চেয়ে এসব পরিবারের পক্ষ থেকে বুধবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়েছে।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রয়াত মুক্তিযোদ্ধা রমেশ চন্দ্র হালদারের ভাই দুলাল চন্দ্র হালদার। তিনি জানান,স্থানীয় ভূমিদস্যু রুহুল আমিন ও ইব্রাহিম নামের ব্যক্তিরা সশস্ত্র ক্যাডার জড়ো করে জমিতে দখল তাণ্ডব চালাচ্ছে। এ ঘটনায় কলাপাড়া থানায় প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

    এরপর থেকে পুলিশ কয়েকদফা গিয়ে কাজ বন্ধ করে দেয়। কিন্তু পরক্ষণেই আবার দিনরাতে চলছে জমির ধরন পরিবর্তন। দুলাল হালদার জানান, তারা এখন জমির ধারেকাছেও যেতে পারছেন না। এমনকি দেশত্যাগেও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ দুলাল হালদারের।

    কয়েক কোটি টাকা মূল্যের এই জমি রক্ষায় তারা প্রধানমন্ত্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কতৃর্পক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন। কলাপাড়া থানার ওসি মো: আলী আহম্মেদ জানান, অভিযোগের প্রেক্ষিতে বিবাদী পক্ষের লাগানো ড্রেজারের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

    এব্যাপারে অভিযুক্ত রুহুল আমিনের সঙ্গে মোবাইলে কথা বললে তিনি জানান, ওই জমি সাব কবলা দলিলমূলে মালিক তিনি। তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সংবাদ সম্মেলনে সংখ্যালঘু পরিবারের নারী—পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Explorez les Jeux de Casino en Ligne : Un Monde de Divertissement et de Stratégies

    ContenuLe Charme des Jeux de Casino en LigneDévelopper des Stratégies GagnantesExplorer le https://jovandespotovic.com/fr-fr/ Monde du Divertissement Virtuel Les jeux de...