More

    লালমোহন চরভূতা জিয়া পরিষদের সভাপতির উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

    অবশ্যই পরুন

    ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে জানাযার নামাজে যাওয়ার পথে চরভূতা ইউনিয়নের জিয়া পরিষদের সভাপতির উপর সন্ত্রাসী হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    বুধবার ( ৪ মার্চ) সকালে চরভূতা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হাজির হাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

    ভুক্তভোগী মো.নিরব ফরাজী অভিযোগ করে বলেন, সকালে আমাদের এলাকায় দলীয় একজন লোকের মৃত্যুর খবর শুনতে পাই। পরে তার জানাজার নামাজে যাওয়ার জন্য হাজির হাট বাজারে মটর সাইকেলে পেট্রোল নিতে যাই। একপর্যায়ে জামাল মিঝি আমার উপর অতর্কিত ভাবে চড়াও হয়ে পাশ থেকে একটি গাছের কাঠ নিয়ে তেড়ে এসে আমাকে আঘাত করতে গেলে আমি প্রতিহত করি।এসময় জামাল মিঝি নিজের হাতের কাঠের আঘাত তার মাথায় লেগে সে নিজে যখম হয়।

    এসময় স্থায়নীয় লোকজনের কথায় আমি সেখান থেকে চলে যাই।পরে পিছন থেকে আওয়ামীলীগ নেতা কামাল মিঝির ভাই জামাল মিঝি ফিল্ম স্টাইলে এসে আমার মটর সাইকেলকে সজোড়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিয়ে এলোপাতাড়ি ভাবে জামাল মিঝি,ফজলু মিঝি,তানভীর মিঝি,শরিফ মিঝিসহ আরও একাধিক লোকজন মিলে আমাকে কিল,গুসি, বুকে,পিঠে, পিটিয়ে গুরুতর আহত নীলা ফুলা জখম করে। একপর্যায়ে আমি মাঠিতে লুটে পরিয়ে ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে আমাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। ডাক্তার আমার শারীরিক অবস্থা খারাপ দেখে উন্নয়ন চিকিৎসার জন্য ভোলা রেফার করেন।

    নিরব ফরাজি আরও জানান আওয়ামী লীগের আমলে কামাল মিঝির নেতৃত্বে আমার উপর একাধিক বার হামলা, মামলা হয়েছে। আমি বিএনপি করার কারণে, তাদেরকে একাধিক বার মোটা অংকের চাঁদা দিতে হয়েছে। তাদের অত্যাচারে এলাকায় আসতে পাড়িনি। এখনো আমরা তাদের হাতে নির্যাতনের স্বীকার হতে হয়। আমার দলের ঊর্ধ্বতন নেতাকর্মীদের নিকট অনুরোধ জানাচ্ছি এই ধরনের সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থার দাবি জানাচ্ছি।

    অপরদিকে অভিযুক্ত জামাল মিঝি জানান,আমি আর আমার বন্ধু জাকিরসহ একটি জানাজার নামাজে যাওয়ার সময় নিরব ফরাজী হঠাৎ করে এসে আমার মটর সাইকেলের সাথে ধাক্কা দেয়। পরে তার সাথে কথার কাটাকাটির একপর্যায়ে সে আমার মাথায় আঘাত করে আমাকে যখম করে চলে যায়।
    এবিষয়ে লালমোহন থানার ওসি তদন্ত মাসুদ হাওলাদার জানান, একটি পক্ষ থানায় আসছে এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Many provides lots of methods to store you against withdrawing or unusual wagering criteria

    I am just starting to learn casino poker and i also discover brand new vehicle gamble means become quite...