More

    বরিশালসহ ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, বাড়বে গরম

    অবশ্যই পরুন

    বরিশালসহ ৫ বিভাগের ২/১ জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুসারে, এসব এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    বুধবার দুপুরে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সাংবাদিকদের বলেন, ‘এখন আর সারা দেশে বৃষ্টি হচ্ছে না। এলাকার সংখ্যা কমে এসেছে। এছাড়া, আজ আকাশ প্রধানত শুষ্ক থাকতে পারে। ফলে দিন ও রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে।

    এদিন পূর্বাভাস অনুসারে, বরিশাল, ঢাকা, রংপুর, খুলনা ও চট্টগ্রাম বিভাগের ২/১ জায়গায় অস্থায়ীভাবে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে ঝরতে পারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি।

    আবহাওয়া অফিস জানায়, সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

    এর আগের দিন মঙ্গলবার রাঙ্গামাটিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    There are plenty of most other incentive provides can claim within Borgata

    But not, it�s value noting that there is a good 1x betting dependence on the new Borgata No-deposit Added...