More

    বরিশালে সড়ক দুর্ঘটনায় গাছ ব্যবসায়ী নিহত

    অবশ্যই পরুন

    বরিশাল নগরীর কাশিপুরে বেপরোয়া গতির একটি ট্রাক উল্টে রবিন রঞ্জন দে (৬৫) নামের এক গাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ট্রাকচালকের সহকারী মো. হৃদয় (২৯)। তবে দুর্ঘটনার পর ট্রাকচালকের হদিস পাচ্ছে না পুলিশ।

    বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে নগরীর কাশিপুর চৌমাথা এলাকায়।

    নিহত রবিনের বাড়ি উপজেলার চৌদ্দ পুড়িয়া এলাকায়। আহত হৃদয়কে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ঝিনাইদহের হরিণাকুণ্ডের আন্দলিয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

    ফায়ার সার্ভিস দক্ষিণের স্টেশন অফিসার মো. বাহাউদ্দিন জানান, বেপরোয়া গতির একটি ট্রাক কাশিপুর চৌমাথা এলাকায় রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির ওপর আছড়ে পড়ে। পরে সেটি ভেঙে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। খবর পেয়ে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে একজনকে ট্রাক কেটে বের করা হয়। তার দুই পা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন অবস্থায় ছিল। তার অবস্থাও মুমূর্ষু।

    বরিশাল মেট্রোপলিন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুল আলম জানান, সিলেট থেকে কাঠের গুঁড়ি নিয়ে পটুয়াখালীতে যাচ্ছিল একটি ট্রাক। বেপরোয়া গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির ওপর আঘাত করে আছড়ে পড়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে চালকের সহকারী ও গাছ ব্যবসায়ী আহত হয়।

    তিনি আরও জানান, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গাছ ব্যবসায়ীকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক পালিয়েছেন। তাকে না পেলে বিস্তারিত বলতে পারছি না।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Real-currency gamble actually widely available, and never most of the program work exactly the same way

    In charge betting is not only an excellent checkbox; it's a key idea at the rear of the subscribed...