More

    বরিশালে বাসের চাপায় শ্যালক-দুলাভাই নিহত

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা বটতলা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে গতকাল মঙ্গলবার গভীর রাতে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁরা সম্পর্কে শ্যালক-দুলাভাই। এ ঘটনায় আজ বুধবার একটি মামলা হয়েছে।

    নিহত দুজন হলেন বরিশালের উজিরপুরের পূর্ব নারায়ণপুর গ্রামের উজ্জ্বল সরদার (২৭) ও তাঁর শ্যালক বাকেরগঞ্জ উপজেলার গুয়াখোলা এলাকার দ্বীন ইসলাম (১৮)।

    গৌরনদী থানার পুলিশ দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। চেয়ারম্যান পরিবহন নামের বাসটি জব্দ করেছে পুলিশ।

    গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রসুল মোল্লা বলেন, বরিশাল থেকে চেয়ারম্যান পরিবহনের বাস গতকাল রাত সাড়ে ৯টার ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। রাত পৌনে ১১টার দিকে গৌরনদী উপজেলার ইল্লা বটতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয় বাসটি। এ সময় ঘটনাস্থলেই উজ্জ্বল সরদার ও তাঁর শ্যালক দ্বীন ইসলাম নিহত হন।

    পুলিশ জানায়, চেয়ারম্যান পরিবহনের বাসটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Casino On-line Encounter on Desktop and Mobile Devices

    Casino On-line Encounter on Desktop and Mobile Devices Current gambling services provide entertainment across various device categories, enabling users to...