More

    উজিরপুরে মাদক মামলায় জামিনে এসে সাংবাদিকের ওপর হা*মলা

    অবশ্যই পরুন

    নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের উজিরপুরে ‘দৈনিক নয়া দিগন্ত’ পত্রিকার উজিরপুর সংবাদদাতা এবং উজিরপুর উপজেলা ও পৌর প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল ইসলামের ওপর হামলা চালিয়েছে একদল মাদক কারবারি।

    রবিবার (১৪ এপ্রিল ) রাতে উপজেলারা শোলক ইউনিয়নের ধামুরা টেম্পু স্ট্যান্ড এলাকায় থেকে নিজ বাড়ি দ্বত্তস্বর গ্রামে যাওয়ার পথে রবিউলের ওপর এ হামলা করা হয়। হামলার ঘটনায় সাংবাদিক রবিউল ইসলাম উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

    সাংবাদিক রবিউল জানান, ইউপি সদস্য সিরাজ সরদারের পুত্র ফাইম সরদার (২৫) মাদক মামলায় জামিন পেয়ে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় আমার উপর হামলা চালিয়ে আমাকে মারধর ও আমার মটরসাইকেল ভাংচুর করে পকেটে থাকা নগদ টাকা লুট করে নিয়ে গেছে।

    তিনি আর জানান, ফাইম সরদারসহ ৩ জনকে গত ২৪ মার্চ বরিশাল জেলা ডিবি পুলিশ ইয়াবাসহ গ্রেফতার করে এবং উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। সাংবাদিক হিসেবে আমি দৈনিক নয়া দিগন্ত ও একুশে সংবাদ ডটকম নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করাই। এতে ক্ষিপ্ত হয়ে মাদক মামলার আসামি ফাইম সরদারসহ অজ্ঞাত ব্যক্তিরা ধামুরা টেম্পু স্ট্যান্ডে আমার উপর হামলা চালায়।

    উজিরপুর মডেল থানার ওসি মো. জাফর আহম্মেদ বলেন, মাদক কারবারিরা সাংবাদিক রবিউলের ওপর এ হামলা চালিয়েছে। থানায় লিখিত অভিযোগে পেয়েছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন- বিষয়টি আমি শুনেছি। থানায় মামলা নিতে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Personal Bonuses & twenty four 7 Internet casino Step

    These requirements increase game play by giving you use of more revolves, cashbacks, otherwise special day-limited also provides. That...