More

    বরিশালের নদীতে নিখোঁজ ২ বোনের মরদেহ উদ্ধার

    অবশ্যই পরুন

    বরিশালের মুলাদীতে আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে নিখোঁজের ৪৪ ঘণ্টা পর দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টায় ও ১০টায় আড়িয়াল খাঁ নদ থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

    মুলাদী ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা মো. নুরুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

    এর আগে গত রোববার বেলা ২টার দিকে ঢালীবাড়ি লঞ্চঘাটে গোসলে গিয়ে নিখোঁজ হয় তারা।

    মৃত দুই বোন হলো উপজেলার চরকালেখান ইউনিয়নের গলইভাঙ্গা গ্রামের মো. মাহমুদ হাসানের মেয়ে হাবিবা হাসান অর্পা (১৭) এবং মো. বাবুর মেয়ে সিদরাতুল মুনতাহা হাফসা (১৩)। তারা সম্পর্কে চাচাতো বোন।

    স্থানীয়রা জানায়, ওই দুই বোনের পরিবার ঢাকায় থাকত। ঈদে গ্রামের বাড়িতে বেড়াতে এসে পরিবারের সদস্যদের সঙ্গে গোসলে নদে নেমে ডুবে যায়।

    মুলাদী ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা মো. নুরুল ইসলাম বরিশালটাইমসকে বলেন, দুই বোন নিখোঁজের পর জেলে ও স্থানীয়দের নিয়ে উদ্ধার কাজ শুরু করা হয়। আজ সকাল ৭টার দিকে ঢালীবাড়ি লঞ্চঘাট থেকে ২০০ গজ পশ্চিমে অর্পার মরদেহ পাওয়া যায়। পরে সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে বানীমর্দন লঞ্চঘাট এলাকা থেকে সিদরাতুল মুনতাহা হাফসার ভাসমান মরদেহ পাওয়া গেছে।

    মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বরিশালটাইমসকে জানান, নিখোঁজ দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Carlsberg’s CEO Details the 2026 Business Landscape

    Carlsberg CEO Addresses Declining Productivity in 2026 OutlookCarlsberg's CEO just painted a stark picture for 2026. In a recent...