More

    বরিশালে জন্মদিনে দাওয়াত না দেওয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

    অবশ্যই পরুন

    বরিশালের মুলাদীতে জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দড়িচর লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মুলাদী সদর ইউনিয়নের সদস্য সাকায়েত মল্লিকের ছেলের জন্মদিন উপলক্ষে রোববার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে একই বাড়ির বাসিন্দা ও সাকায়েত মল্লিকের চাচা, সাবেক ইউপি চেয়ারম্যান কবির মল্লিককে দাওয়াত করা হয়নি। তবে তার প্রতিপক্ষ জাহাঙ্গীর মোল্লাকে দাওয়াত করা হয়। এতে কবির মল্লিক ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানের জন্য টানানো শামিয়ানাসহ মালামাল বাড়ির উঠান থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

    এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর মনির মল্লিক, মিজান মল্লিক, মেজবাহ মল্লিকসহ চারজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে সাবেক ইউপি চেয়ারম্যান কবির মল্লিক হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, নব্য বিএনপির লোকজন আওয়ামী সন্ত্রাসীদের নিয়ে আমার লোকজনের ওপর হামলা চালিয়েছে।

    মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধুরী বলেন, জন্মদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে একই বাড়ির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Ogni settimana vengono aggiunti nuovi giochi, tuttavia ci sono molte opzioni per tutti

    Il nostro team di apporto interviene repentinamente di nuovo silenziosamente per SpinPalace sostenere la abattit sicurezza nel caso che...