More

    পটুয়াখালীতে বহিষ্কৃত নেতার স্থাপনা ভেঙে দিল পৌর বিএনপি

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কুয়াকাটা এলাকায় সরকারি সম্পত্তি দখল করে নির্মিত একটি দোকানঘর ভেঙে অপসারণ করেছে কুয়াকাটা পৌর বিএনপি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে জিরো পয়েন্ট সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

    স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গভীর রাতে কুয়াকাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিএনপির বহিষ্কৃত সদস্য মো. মন্নান হাওলাদার পাউবো’র ৪৮ নম্বর পোল্ডারের সরকারি জমি দখল করে একটি দোকানঘর নির্মাণ করেন।

    বিষয়টি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপির কেন্দ্রীয় নেতা ও ১১৪ পটুয়াখালী-৪ আসনের সদ্য সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের নজরে আসে। তিনি কুয়াকাটা পৌর বিএনপিকে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেন। পরে পৌর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে দোকানঘরটি ভেঙে সরিয়ে দেন।

    অভিযানে নেতৃত্ব দেন পৌর বিএনপির সভাপতি আ. আজিজ মুসুল্লি, সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন বাবুল ভুঁইয়া ও সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার।

    এ সময় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এ পদক্ষেপে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই দ্রুত ব্যবস্থা নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার বলেন, সরকারি সম্পত্তি দখলের বিষয়ে দলীয় পরিচয় বিবেচ্য নয়। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

    অভিযুক্ত মন্নান হাওলাদারের ভাই জসিম অভিযোগ করে বলেন, সরকারি জায়গায় আরও অনেক স্থাপনা রয়েছে। সেগুলো না ভেঙে শুধু আমাদেরটি ভাঙা হয়েছে। উচ্ছেদ করলে সবগুলোই করা উচিত।

    এ বিষয়ে কলাপাড়া উপজেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, পাউবোর জমি দখল করে কোনো স্থাপনা নির্মাণ আইনত অপরাধ। বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Winnit Casino – Quick‑Hit Slots voor Directe Spanning

    Winnit Casino is de go‑to plek voor spelers die verlangen naar snelle, energieke gaming-momenten. Of je nu in de...